কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৮:৩৮ এএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পুরোনো ছবি
পুরোনো ছবি

সারা দেশের কিছু কিছু জায়গায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় আবহাওয়া দপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যার ফলে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১০

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১১

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১২

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৩

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৪

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৫

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৬

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৭

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৮

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৯

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

২০
X