কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল চলাচলে হচ্ছে নতুন নীতিমালা

সড়কে মোটরসাইকলে চলাচলে তৈরি হচ্ছে নীতিমালা। ছবি : সংগৃহীত
সড়কে মোটরসাইকলে চলাচলে তৈরি হচ্ছে নীতিমালা। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে তিন চাকার যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনার কথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইজিবাইক, নসিমন, করিমনের কারণে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা হচ্ছে মোটরসাইকেলেও। আমি মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি নিয়ে একটা নীতিমালা তৈরি করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছি। এর আগে কিছুটা কাজ হয়েছে নীতিমালা নিয়ে। এই নীতিমালার কাজ যেন দ্রুত শেষ হয়, সেই নির্দেশ দিয়েছি।

ওবায়দুল কাদের বলেন, নীতিমালা কার্যকর করতে হবে। এছাড়া বিশ্ব ব্যাংক রোড সেফটির উপরে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। আমি আশা করি এই দুটি কাজ হয়ে গেলে দুর্ঘটনা অনেক কমে আসবে।

বারবার বলার পরও কেন তিন চাকার বাহন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, স্থানীয় সংসদ সদস্যরা কী ভূমিকা রাখছেন– এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনেরও দায়িত্ব আছে। তা ছাড়া আমাদের হাইওয়ে পুলিশের সংখ্যা কম, এখানে জনবলেরও একটা ব্যাপার আছে।

এদিকে, আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ২০২৩ সালে সারাদেশে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫ হাজার ২৪ জন। এর মধ্যে শুধু ডিসেম্বরেই ৪৮৩টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬৪১ জনের।

সংবাদ সম্মেলনে বিআরটিএ চেয়ারম্যান জানান, গত ডিসেম্বরে ৪৮৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নিহতের সংখ্যা ৮৮ জন। চট্টগ্রাম বিভাগে নিহতের সংখ্যা ৭৯ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৯ জন, বরিশালে ২৮ জন, সিলেটে ২৪ জন, রংপুরে ৫৪ জন, ময়মনসিংহে ৪৮ জন। সবচেয়ে বেশি নিহত হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা শতকরা ২৫.৩৯ শতাংশ।

প্রসঙ্গত, ২০২৩ সালে সড়কে মৃত্যুর পরিসংখ্যান জানিয়েছে আরও কয়েকটি সংস্থা। বাংলাদেশ পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ৫ হাজার ৯৩টি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৪৭৫ জন, রোড সেফটি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী ৬ হাজার ৯১১টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৫২৪ জন এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী ৬ হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X