কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দায়িত্ব ঠিকমতো পালন করলে মানুষের ভাগ্য উন্নয়ন হবে : সালমান এফ রহমান 

আগারগাঁও এর বিনিয়োগ ভবনস্থ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি : কালবেলা
আগারগাঁও এর বিনিয়োগ ভবনস্থ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের উন্নয়নের বিষয় সর্বাগ্রে বিবেচনা করেন। সেভাবেই সকল কর্মকর্তা-কর্মচারী তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে।

বুধবার (১৭ জানুয়ারি) আগারগাঁও এর বিনিয়োগ ভবনস্থ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়াসহ সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

সালমান ফজলুর রহমান বলেন, সকলের পারস্পরিক ঐকান্তিক সহযোগিতা ও প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়িত হবে। মধ্যম আয়ের বাংলাদেশকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে শিল্পক্ষেত্রের অব্যাহত উন্নতি নিশ্চিতকল্পে সরকার বদ্ধপরিকর বলে জানান সালমান ফজলুর রহমান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ এবং টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন সালমান ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) তিনটি প্রতিনিধি দলের সদস্যরা।

এ ছাড়াও উপস্থিতি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াৎ-উল-ইসলাম। বিডা’র নির্বাহী সদস্যবৃন্দসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X