কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:০৩ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

এখনো খোঁজ মেলেনি ফেরিচালক হুমায়ুনের

পাটুরিয়ায় ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি। ছবি : কালবেলা
পাটুরিয়ায় ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি। ছবি : কালবেলা

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি যানবাহন নিয়ে ফেরিডুবির ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবীরের। ডুবে যাওয়ার সময় তিনি ফেরিতেই ছিলেন। এর আগে সবাইকে তিনি ডুবে যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

গতকাল বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে ফেরি রজনীগন্ধ্যা-৭ ডুবে যায়। এরপর ফেরির অন্য কর্মকর্তা-কর্মচারীরা পাড়ে ফিরলেও এখনো নিখোঁজ আছেন হুমায়ুন কবীর। তবে ফেরিতে থাকা ২০ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই মালবাহী ট্রাকের শ্রমিক।

হুমায়ুন বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের আরিচা আঞ্চলিক কমিটির দক্ষিণ (পাটুরিয়া-দৌলতদিয়া) শাখার সভাপতি ছিলেন। তার বাড়ি পিরোজপুরে। তার সংসারে স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রয়েছেন। তিনি ২০১১ সালে বিআইডব্লিউটিসিতে চাকরি শুরু করেন। সাত মাস আগে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পথে যোগ দেন।

ফেরি সেক্টরের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ফেরিটি যখন ডুবতে থাকে তখন হুমায়ুন সবাইকে সতর্ক করে। এরপর শুনেছি সে ফেরির নিচতলায় গেছে। এর মধ্যে ফেরি ডুবে যায়। ফেরিটি যখন ডুবছিল হয়তো কোনো কিছুর চাপায় হুমায়ুন নিচে ফেরির মধ্যে আটকে আছেন।

এদিকে ঘন কুয়াশা আর শীতের কারণে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের কাজ গতকাল রাত ১০টার দিকে স্থগিত করা হয়। এর আগে, বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে রাত ৮টা পর্যন্ত দুটি ট্রাক উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হবে।

এ দুর্ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসির পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X