কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করতে হবে’

বাংলাদেশ শিশু একাডেমি পরিদর্শন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। ছবি : কালবেলা
বাংলাদেশ শিশু একাডেমি পরিদর্শন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। ছবি : কালবেলা

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, শিশু বিকাশ কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের খাবার, বাসস্থান, লেখাপড়ার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমি পরিদর্শনে গিয়ে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রকল্প বাস্তবায়নকালের সময়কাল জানুয়ারি ২০২২ হতে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেন। সেসঙ্গে শিশু একাডেমির প্রকাশিত বইগুলো প্রতিটি বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে প্রদানের প্রজ্ঞাপন দেওয়ার কথাও উল্লেখ করেন।

পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘উঠবো জেগে, ছুটবো বেগে’ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ শিশু একাডেমির সভাপতি লাকী ইনাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X