কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাণিজ্য মেলায় প্রতারণা নিয়ে যে হুঁশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশ মুখ। পুরোনো ছবি
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশ মুখ। পুরোনো ছবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর শুরু হচ্ছে কাল রোববার থেকে। এবারের মেলায় দর্শনার্থীদের প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না, এরপরও প্রতারণা করা হলে স্টল বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শনিবার (২০ জানুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবেশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ (ডিআইটিএফ) উপলক্ষে সার্বিক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন, বাণিজ্য মেলায় ভোক্তা অধিদপ্তরসহ একাধিক মনিটরিং জোরদার থাকবে। প্রতারণার সুযোগ নেই, তবে প্রতারণার প্রমাণ পেলে স্টল বরাদ্দ বাতিল হবে।

মেলায় আসার জন্য মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা হবে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পরিবহনে যোগাযোগের হাব হিসেবে থাকবে ফার্মগেট। সেখান থেকে দর্শনার্থীরা যাতায়াত করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, পূর্বাচলে মেলা প্রাঙ্গণে নতুন করে বাকি কাজ শেষের লক্ষ্যে প্রকল্পের ডিজাইন করা হয়েছে। অতীতের বিভিন্ন সমস্যাও সমাধান করা হয়েছে।

রাস্তার ভোগান্তি না থাকায় এবার ক্রেতা দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারবেন বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এবার উন্নত আধুনিকতার সঙ্গে মাসব্যাপী বাণিজ্য মেলা উপভোগ করতে পারবেন আগতরা।

মেলায় এবার বিভিন্ন ক্যারাগরির প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৫১টি। এ ছাড়া দুই হলে ১৭৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে থাকছে রেস্তোরাঁ, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশু পার্ক, মা ও শিশু কেন্দ্র।

আরও জানানো হয়েছে, এ বছর বাড়ানো হয়েছে বাসের সার্ভিস রুট। ফার্মগেট থেকে মেলা পর্যন্ত দর্শনার্থীদের নিয়ে যাতায়াত করবে বিআরটিসি পরিবহন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X