কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম
অনলাইন সংস্করণ

দিনকাল সম্পাদক রেজোয়ান সিদ্দিকীর স্মরণসভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবে ড. রেজোয়ান সিদ্দিকীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে ড. রেজোয়ান সিদ্দিকীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

প্রকাশনা বন্ধ থাকা দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও পিআইবির সাবেক মহাপরিচালক মরহুম ড. রেজোয়ান সিদ্দিকীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে, একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে, একাংশ) যৌথ উদ্যোগে এই স্মরণসভা হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রফিক মোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় স্মরণসভা বক্তব্য রাখেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গণি চৌধুরী, সাবেক মহাসচিব এম এ আজিজ।

আরও বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক কবি আব্দুল হাই শিকদার, বিএফইউজের সহসভাপতি খায়রুল বাশার ও সহকারী মহাসচিব বাসির জামাল, সাংবাদিক নেতা কায়কোবাদ মিলন, আমিরুল ইসলাম কাগজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহি নাওয়াজ খান সাজু, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, সরদার ফরিদ, সিনিয়র সাংবাদিক এরশাদ মজুমদার, ডিইউজের সহসভাপতি খন্দকার হাসনাত করিম পিন্টু, রাশেদুল হক ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, মরহুমের বন্ধু ড. মাহবুব হাসান, বন্ধু কবি জাহাঙ্গীর ফিরোজ প্রমুখ।

এ সময় এম এ আজিজ বলেন, প্রফেশনে একদম ছোট থেকেই শীর্ষে উঠেছিলেন রেজোয়ান সিদ্দিকী। কাদের গণি চৌধুরী বলেন, রেজোয়ান সিদ্দিকী আদর্শ থেকে বিচ্যুৎ হননি, সর্বদা তিনি পেশাগত মূল্যবোধ ধারণ করতেন। রাশেদুল হক বলেন, রেজোয়ান সিদ্দিকীর মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মতো ভারী। তার শূন্যস্থান পূরণ হওয়ার নয়।

সরদার ফরিদ বলেন, সাংবাদিকতা ও সাহিত্যের সব বিষয়ে লিখতে পারা একজন রেজোয়ান সিদ্দিকী খুঁজে পাওয়া দুষ্কর। জাতির শেকড় চেনার জন্য রেজোয়ান সিদ্দিকীকে জানা দরকার। তাই তার জীবনের ওপর একটি স্মারক রচনার আহ্বান জানান তিনি।

স্মরণসভা শেষে মরহুম রেজোয়ান সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন বিএফইউজের দফতর সম্পাদক মো. আবু বকর।

ড. রেজোয়ান সিদ্দিকী ৭১ বছর বয়সে গত ১৬ জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X