কুমিল্লা ব্যুরো:
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:১৩ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচন ৯ মার্চ

কুমিল্লা সিটি করপোরেশন। ছবি : সংগৃহীত
কুমিল্লা সিটি করপোরেশন। ছবি : সংগৃহীত

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী নির্বাচন হবে আগামী ৯ মার্চ সিটি কর্পোরেশনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২২জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

তিনি বলেন, এ উপ-নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

২০২২ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত কুসিক মেয়র নির্বাচিত হন। এর আগে টানা দুই মেয়াদে মেয়র ছিলেন বিএনপির নেতা মনিরুল হল সাক্কু। গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আরফানুল হক রিফাতের মৃত্যুর পর থেকেই অভিভাবকহীন হয়ে পড়ে কুমিল্লা সিটি করপোরেশন।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন হয়। ২০১৭ সালে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করে প্রায় তিন গুণ আয়তন বাড়ানো হয় কুমিল্লা সিটি করপোরেশনের। এ সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X