কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ফের খাদ্য ও কৃষি সংস্থার কাউন্সিলের সদস্য নির্বাচিত বাংলাদেশ

ফের খাদ্য ও কৃষি সংস্থার কাউন্সিলের সদস্য নির্বাচিত বাংলাদেশ

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। আগামী বছরের (২০২৪) জুলাই থেকে ৩০ জুন ২০২৭ মেয়াদে বাংলাদেশ সংস্থাটির সদস্যের দায়িত্ব পালন করবে।

শুক্রবার (৭ জুলাই) রোমের বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, চলমান ৪৩তম এফএও কনফারেন্সে ১৯৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে গত ৬ জুলাই সংস্থাটির কাউন্সিলের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৭ মেয়াদে এফএও-এর কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ কাউন্সিলের নীতি ও নির্বাহী পর্যায়ে এফএও-এর কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণসহ প্রশাসনিক দিকগুলো তদারকিতে অন্যান্য সদস্য রাষ্ট্রের সাথে নেতৃত্ব দেবে।

দূতাবাস বলছে, এফএও কাউন্সিলের সদস্য পদে পুনরায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে রোমের বাংলাদেশ দূতাবাস সক্রিয় ভূমিকা পালন করেছে।

ইতালির রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে চলমান ৪৩তম কনফারেন্স হাইব্রিড মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ওই প্রতিনিধি দলে অন্যদের মধ্যে আরও রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও এফএওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান।

উল্লেখ্য, খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা ক্ষুধা দূরীকরণে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছে। বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও)-এর ৪২তম কনফারেন্সে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে গত বছরের ১ জুলাই থেকে ৩০ জুন ২০২৪ মেয়াদে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১০

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১১

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১২

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১৩

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১৪

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১৫

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

১৬

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

১৭

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

১৮

৩ জেলায় প্রশাসক নিয়োগ

১৯

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

২০
X