টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১২

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

শুক্রবার (৭ জুলাই) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা এলাকায় কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে তিনজন এবং বঙ্গবন্ধু সেতু এলাকায় এক নারী ও বাসাইলে মোটরসাইকেল চাপায় এক শিশু নিহত হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জেলার গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। এরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।

পিকআপ ভ্যানের আহত যাত্রী মিনহাজের স্ত্রী আকলিমা বেগম জানান, আজ বিকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্য স্বামীর সঙ্গে একটি পিকআপে করে যাচ্ছিলেন। পিকআপ ভ্যানটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের গাড়ির পেছন ধাক্কা দেয়। এতে পিক-আপে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

আহতরা সকলেই ঢাকার যাত্রী ছিলেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। কাভার্ড ভ্যানটি আটক করতে পারেনি পুলিশ।

এদিকে একই মহাসড়কে বঙ্গবন্ধু সেতু এলাকায় অজ্ঞাত বাসচাপায় এক নারী ও বাসাইলে মোটরসাইকলচাপায় এক শিশুর মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১০

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১১

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১২

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৩

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৪

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৭

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৮

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৯

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

২০
X