কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪০ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ আত্মসাৎ করে চাকরি হারালেন দক্ষিণ সিটির কর্মচারী

অর্থ আত্মসাৎ করে চাকরি হারালেন দক্ষিণ সিটির কর্মচারী

সরকারি অর্থ আত্মসাৎ করায় চেইনম্যান মো. আলীকে বরখাস্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত দপ্তর আদেশে তাকে বরখাস্ত করা হয়।

এতে উল্লেখ করা হয়, মো. আলীর (সাময়িক বরখাস্তকৃত) বিরুদ্ধে পেশকার হিসেবে দায়িত্ব পালনের সময়ে মোবাইল কোর্টের জরিমানা আদায়ের কাজে ব্যবহৃত নিজ হেফাজতে থাকা ডিসিআর বইটি হারানোর কারণে গত ২০২১ সালে কারণ দর্শানোর কথা বলা হয়।

তার জবাব পর্যালোচনায় প্রতীয়মান হয়, ডিসিআর বইটি তার হেফাজতে থাকা অবস্থায় হারিয়ে গেছে। ডিসিআর বইটি হারানোর তারিখ থেকে প্রায় ৮ মাস পর থানায় জিডি করা হয়। জিডি করার কার্যক্রমটি তাকে কারণ দর্শানোর পরে গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া, ৫০টি মোবাইল কোর্টের জরিমানা আদায়ের জন্য ডিসিআর বইয়ের ৫০টি রশিদ ব্যবহার করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবহৃত রশিদের মাধ্যমে মোট ২ লাখ ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন তিনি।

অন্যদিকে জরিমানার সর্বমোট ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করার প্রায় ৫ থেকে ৬ মাস পরে তিনি জমা দেন। তার এমন কার্যকলাপ ডিএসসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (চ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও চুরি, আত্মসাৎ, তহবিল তছরুপ বা প্রতারণার দায়ে অভিযুক্ত, যা এ বিধিমালার ৫০ বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নিয়োগকারী কর্তৃপক্ষ মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৫০ (১) (খ) (উ) অনুযায়ী গুরুদণ্ড আরোপ করে চাকরি থেকে বরখাস্তকরণের আদেশ প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X