কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ চলছে : দিপু মনি 

ডা. দীপু মনি । পুরোনো ছবি
ডা. দীপু মনি । পুরোনো ছবি

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেসব শিশু নিরাশ্রয়, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিতে রয়েছে, তাদের সামাজিক সুরক্ষা ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ চলছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজে ঢাকা বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ছোটমণি নিবাস, সরকারি শিশু পরিবারসহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। আজ ঢাকা বিভাগের ১৩ জেলার ২৬টি আবাসিক প্রতিষ্ঠানের ১১৭১ জন শিক্ষার্থী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৫৪টি ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমরা বিভাগ পর্যায়ের প্রতিযোগিতায় সেরাদের সমন্বয়ে জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করব। আমাদের শিশুরা হবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

আগামীকাল সাড়ে ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X