কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব আবু ইউসুফ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব আবু ইউসুফ। ছবি : কালবেলা
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব আবু ইউসুফ। ছবি : কালবেলা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফকে পদোন্নতি দিয়ে সচিব করার পর সমাজকল্যাণে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৮ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ড. আবু ইউসুফ বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। পরে তিনি প্রশাসন ক্যাডার পুলে উপসচিব হন। তিনি দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা, অধিশাখা ও অনুবিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ণ পেয়েছেন প্রশাসন ক্যাডারের ১৩ ব্যাচের কর্মকর্তা রেহানা পারভীন। বর্তমানে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের (সচিব) দায়িত্ব পালন করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করে পদায়ন করা হয়েছে।

রেহেনা পারভীন গত ৩রা জুলাই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে পদায়ন পান। তার আগে তিনি কিছুদিন ওএসডি ছিলেন। তারও আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন। তবে তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে অর্থ মন্ত্রণালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করা রেহানা ১৯৯৪ সালে সিভিল সার্ভিসে যোগ দেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয় গত ২২ জুলাই। এরপর থেকে এই বিভাগটি সচিব শূন্য ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X