কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হলেন আন্দ্রিয় স্কু

প্রধানমন্ত্রীর কার্যালয়। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয়। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রিয় স্কু। তাকে গ্রেড-৯ এ চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আন্দ্রিয় স্কুকে গ্রেড-৯-এর নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে এস এম গোর্কিকে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ ফটোগ্রাফার (গ্রেড-৫) পদে নিয়োগ দেওয়া হয়।

একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক এ বি এম আবদুল্লাহকে পুনরায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর পাঁচজন বিশেষ সহকারীর মধ্যে নীলুফার আহমেদ, ফেরদৌস আহমেদ খান ও শহীদ হোসাইনকে সরকারের সচিব পদমর্যাদায় এবং বিপ্লব বড়ুয়া ও মশিউর রহমানকে (হুমায়ুন) উপসচিব পদমর্যাদায় (গ্রেড-৫) নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া নজরুল ইসলামকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’, হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব (গ্রেড-৪), হাজি হাফিজুর রহমানকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (গ্রেড-৬), আবু জাফর রাজুকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে এবং আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) ও মোহাম্মদ আরিফুজ্জামান নূরন্নবীকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে (গ্রেড-৯) নিয়োগ দেওয়া হয়েছে।

মো. রাশিদুল হাসানকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ‘কম্পট্রোলার’ পদে (গ্রেড-৯) নিয়োগ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X