কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

সংঘর্ষের পর কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কম্বোডিয়ার সেনাদের গুলিতে এক থাই সৈন্য নিহত হওয়ার পর থাইল্যান্ড সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে থাই সেনাবাহিনী এ হামলা চালায়। খবর আল জাজিরা।

রয়্যাল থাই আর্মির মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুভারী জানান, উবন রাচাথানি প্রদেশের নাম ইউয়েন জেলার চং বক এলাকায় কম্বোডিয়ান বাহিনী থাই সেনাদের ওপর গুলি চালায়। এতে এক সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হন। এর পরই থাই বাহিনী বিমান মোতায়েন করে পাল্টা হামলা চালায়।

তিনি আরও বলেন, সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সেনারা দ্রুত কাজ করছে।

অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াতা বলেন, প্রেহা ভিহিয়ার ও ওড্ডার মিয়ানচে প্রদেশে অবস্থানরত তাদের সেনাদের ওপর ভোরে থাই বাহিনী বিমান হামলা চালায়। কম্বোডিয়া এখনো কোনো প্রতিশোধ নেয়নি বলেও জানান তিনি।

যুদ্ধবিরতির পরও উত্তেজনা

জুলাইয়ে পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। সেই সংঘাতে অন্তত ৪৮ জন নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অক্টোবর মাসে শান্তিচুক্তিও সই হয়।

কিন্তু উত্তেজনা কমেনি। গত মাসে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সেনা আহত হলে থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়ন স্থগিত করে। কম্বোডিয়ার দাবি—ল্যান্ডমাইনটি পুরোনো যুদ্ধের অবশিষ্ট।

এক শতাব্দীর পুরোনো সীমান্ত বিরোধ

৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বেশকিছু অংশ এখনও অচিহ্নিত। ১৯০৭ সালে ফরাসি শাসনামলে মানচিত্র তৈরির পর থেকেই এই বিরোধ চলে আসছে। সময় সময়ে এই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। ২০১১ সালের সপ্তাহব্যাপী দুদেশের মধ্যে আর্টিলারি যুদ্ধ হয়েছিল।

বর্তমান হামলা দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনাকে আবারও উসকে দিয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১১

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১২

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৩

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৮

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

২০
X