ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। ছবি : কালবেলা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে শরীয়তপুর-২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণের উপস্থিতিতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (৭ ডিসেম্বর) উত্তর তারাবুনিয়া ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতার বাসায় আয়োজিত উঠান বৈঠকে প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মানিক তাতীর নেতৃত্বে যোগদানকারীদের মধ্যে ছিলেন ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মিঝি, ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আমান উল্লা আসামী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কালা আসামী, যুবলীগ নেতা রাজ্জাক আসামী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিজাম আসামী, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিঝি, সাবেক আওয়ামী লীগ নেতা ও মেম্বার আলী আকবর প্রধানীয়া, যুবলীগ নেতা সেলেম আসামীসহ বিভিন্ন স্তরের আরও শতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা কালা আসামী বলেন, ‘আমি কিরণ ভাইকে ভালো জানি। কিরণ ভাইয়ের পাশে আছি, ইনশাআল্লাহ পাশে থাকব।’

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নব্য যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন। যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। কয়েক দিন আগেও জামায়াত থেকে অনেকে যোগ দিয়েছেন। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ বিএনপিতে আসছেন। এখানে কোনো রাজনৈতিক চাপ নেই, আছে শুধু ভালোবাসা। আমি প্রতিহিংসার রাজনীতি করি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X