কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন উপদেষ্টার কার্যালয় ‘যমুনা’

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’। ছবি : সংগৃহীত
রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’। ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে উপযুক্ত করে তোলা হচ্ছে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ সকাল থেকেই সাজানো-গোছানো হচ্ছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূস শপথ নেওয়ার পর ‘যমুনা’য় থাকবেন বলে গণমাধ্যমকে জানিয়েছে।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশে ছেড়ে চলে যাওয়ার পর, প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে বিক্ষুব্ধ মানুষ ব্যাপক ভাঙচুর চালিয়েছে। যার কারণে এই দুই জায়গায় আপাতত কার্যালয় ও বাসভবন হিসেবে ব্যবহার করার মতো পরিবেশ নেই।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন ‘যমুনা’ প্রস্তুত করার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-কে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে গড়ে তোলার কাজ করছেন।

রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে আরেক কর্মকর্তা জানান, দ্রুতই সংস্কারের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবন। ক্ষয়ক্ষতি নির্ধারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই দুটি স্থাপনার কমিটি গঠন করে মূল্যায়ন করা হবে। এরপর পুনঃনির্মাণের এ উদ্যোগ নেওয়া হবে দ্রুততার সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১০

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১১

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১২

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৩

আইনজীবী বারে হামলা

১৪

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৫

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৬

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৭

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২০
X