কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:৪৭ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
একুশে বই মেলা

দুই অস্থায়ী স্টেশন নিয়ে অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস

বইমেলায় অগ্নিনিরাপত্তা দিতে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুটি অস্থায়ী ফায়ার স্টেশন থাকছে। ছবি : কালবেলা
বইমেলায় অগ্নিনিরাপত্তা দিতে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুটি অস্থায়ী ফায়ার স্টেশন থাকছে। ছবি : কালবেলা

অমর একুশে বইমেলা ২০২৪-এর অগ্নিনিরাপত্তা দিতে প্রস্তুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রকার গাড়ি, পাম্প ও সরঞ্জাম নিয়ে দিনরাত ২৪ ঘণ্টা নিরাপত্তায় প্রস্তুত থাকবেন ৭৭ জন জনবল। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুটি অস্থায়ী ফায়ার স্টেশনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

বুধবার (৩১ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি অস্থায়ী ফায়ার স্টেশনের মাধ্যমে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ৯ জন ফায়ারফাইটার থাকবেন। সোহরাওয়ার্দী উদ্যানের ৬টি পয়েন্ট ও বাংলা একাডেমির ৩টি পয়েন্টে মেলা চলাকালীন ২টি করে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে টহল ডিউটি করবেন।

বলা হয়, অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া প্রদান করবেন এসব ফায়ারফাইটার। অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া প্রদানের জন্য বাংলা একাডেমির পুকুর ও উদ্যানের লেকে দুটি পাম্প ২৪ ঘণ্টা স্থাপন করা থাকবে। মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক অসুস্থদের সেবা প্রদান ও হাসপাতালে পরিবহনের জন্য ২৪ ঘণ্টা একটি অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে।

এ ছাড়াও বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের একটি স্টলও স্থাপন করা হয়েছে (স্টল নং ১৭ ও ১৮ নং স্টলে)। যেখানে ফায়ার সার্ভিস হতে প্রকাশিত অগ্নিনিরাপত্তাবিষয়ক বিভিন্ন বই পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X