কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সায়মা ওয়াজেদকে স্বাস্থ্যমন্ত্রীর শুভেচ্ছা

সায়মা ওয়াজেদ। ছবি : সংগৃহীত
সায়মা ওয়াজেদ। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত পরবর্তী যোগদানে শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) কোনো বাংলাদেশি নাগরিকের বিশ্ব স্বাস্থ্য সংস্থার এরকম মর্যাদাপূর্ণ পদে যোগদান উপলক্ষে এ বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি।

সায়মা ওয়াজেদ প্রথম ও একমাত্র বাংলাদেশি এবং বিশ্বে ২য় নারী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সম্মানজনক পদে যোগ দিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদের যোগদান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য নিয়ে বহু আগে থেকেই কাজ করা একজন অভীজ্ঞ মানুষ। বিশ্বের বহু দেশের নেতারা তাকে অটিজম বিশেষজ্ঞ হিসেবেই চেনেন।

তিনি বলেন, একজন বাংলাদেশি হিসেবে এই রকম দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়াটা আমাদের জন্য একটি বিরাট অর্জন ও সম্মানের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব থেকে বড় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে তার যোগদানে বাংলাদেশের স্বাস্থ্যখাত নিঃসন্দেহে আরও মজবুত ভিত্তিতে দাঁড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, সায়মা ওয়াজেদ কেবল আমাদের প্রধানমন্ত্রী কন্যাই নন, তিনি অটিজম নিয়ে কাজ করা বিশ্বব্যাপী আলাদাভাবেও একজন পরিচিত মুখ। তিনি (সায়মা ওয়াজেদ) জানেন কীভাবে কাজ করতে হয়। নিশ্চয়ই আগামীতে আমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।

উল্লেখ্য, গত ১লা নভেম্বর ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরডি নির্বাচনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ১০টি দেশের মধ্যে ৮-২ ভোটের বিপুল ব্যবধানে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় তিনি আজ ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভারতের দিল্লিতে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্বভার গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১০

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১১

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১২

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৩

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৪

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৫

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৬

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৭

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৮

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৯

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

২০
X