কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৪ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

শৈত্যপ্রবাহ-বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

শীতের সকাল। ছবি : সংগৃহীত
শীতের সকাল। ছবি : সংগৃহীত

দেশের কিছু অঞ্চলে শুক্রবারও বৃষ্টি হয়েছে। তবে মেঘ ও বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে; ফলে শীতের অনুভূতি কম। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ফেব্রুয়ারিতে আরও একটা শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার তথ্যানুযায়ী, দেশে আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ ও বৃষ্টি আপাতত বিদায় নেওয়ায় আজ রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর ফলে আজ রাতে শীত অনুভূতি কিছুটা বাড়তে পারে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশের ভেতরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্ট এলাকায়—১১ মিলিমিটার। এ ছাড়া ভোলায় ৬ মিলিমিটার, বরিশালে ৫ মিলিমিটার, সিলেট ও হাতিয়ায় ৩ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, ফেনী, যশোর, বান্দরবান, খুলনা, বাগেরহাটের মংলা ও পটুয়াখালীর খেপুপাড়ায় অল্প পরিমাণে (কোথাও ২ মিলিমিটার, কোথাও ১ মিলিমিটার) বৃষ্টি হয়েছে।

শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল দিনাজপুর, কুড়িগ্রামের রাজারহাট, নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা, নওগাঁর বদলগাছী ও রংপুরে। দেশের অন্যান্য অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভোলা ও বাগেরহাটের মোংলায় ২৮ ডিগ্রি সেলসিয়াস করে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। তবে ৯ ও ১০ ফেব্রুয়ারির দিকে দেশের কিছু এলাকায় আবার মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X