কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পলকের সঙ্গে এয়ারবাস ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের ভাইস প্রেসিডেন্ট স্টেফেন ভেসভাল ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের ভাইস প্রেসিডেন্ট স্টেফেন ভেসভাল ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎ করেছেন এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের ভাইস প্রেসিডেন্ট স্টেফেন ভেসভাল।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আইসিটি টাওয়ারে প্রতিমন্ত্রীর কার্যালয়ে উভয়পক্ষের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ পর্ব আয়োজিত হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিটি বিভাগ জানায়, সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে ফ্রান্স সরকারের আগ্রহের কথা জানিয়েছেন রাষ্ট্রদূত।

প্রতিমন্ত্রী ভাইস প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সাফল্য এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি- এ চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী পলক বলেন, ফ্রান্স এবং বাংলাদেশ একসঙ্গে অর্থনৈতিক কূটনীতিতে অনেকদূর এগিয়ে গেছে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য আমরা আরও এগিয়ে যাচ্ছি। স্পেস ইন্ডাস্ট্রিতে দেশের ছাত্র, গবেষক এবং স্টার্টআপদের দক্ষতা উন্নয়নের জন্য এবং পরবর্তী স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম সম্পর্কিত ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের সাথে ইতোমধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) চুক্তি হয়েছে। সরকারি-বেসরকারি ও একাডেমিয়ার সম্মিলিত সহযোগিতায় আর্থ অবজারভেটিভ স্যাটেলাইট কন্সট্রাকশন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১০

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১২

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৩

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৪

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৫

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৬

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৭

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৯

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০
X