বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

জুনাইদ আহমেদ পলক ও আতিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
জুনাইদ আহমেদ পলক ও আতিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে হোসেন নামে এক ট্রাকচালক নিহতের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে উত্তরা পূর্ব থানার ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান শুনানি নিয়ে এ আদেশ দেন।

এর আগে পলক এবং আতিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। গত ৪ জুন কিরণের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

আদালত পলক এবং আতিকের উপস্থিতিতে শুনানির দিন বুধবার ধার্য করেন। এদিকে ৬ দফা পিছিয়ে কিরণের রিমান্ড শুনানির দিনও বুধবার ধার্য করা হয়। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হয়। প্রথমে পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

এরপর আতিক ও কিরণের মামলায় শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন,'১৮ জুলাই সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। ছাত্রদের ডাকে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। ওইদিন মুগ্ধ, ফাইয়াজসহ ৪৮ জনকে হত্যা করা হয়। এই কিরণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সাথে নিয়ে উত্তরা এলাকায় হামলা চালায়। নিজে আন্দোলনকারীদের ওপর গুলি করে। এই আসামি সাবেক মেয়র জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সহযোগী। তাকে রিমান্ডে নিলে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হবে। তার সর্বোচ্চ সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করছি।'

কিরণের পক্ষে মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তিনি বলেন,'গত ৪ জুন রিমান্ড আবেদন। ১১৭ দিন পর শুনানি হচ্ছে। তাহলে দেখেন রিমান্ডের যৌক্তিকতা বা গুরুত্বটা কেমন। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। ভারপ্রাপ্ত মেয়র হওয়াটাই আমার জন্য কাল হয়েছে। শারীরিকভাবে অসুস্থ। তার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি।'

এসময় উত্তরা পূর্ব থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আতিকুর রহমান বলেন,'এ আসামিকে আদালতে হাজির করতে ৬ বার প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়। অনিবার্য কারণে তাকে আদালতে আনা হয়নি। জেল সুপারকে এর কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। আজ আদালতে হাজির করা হয়েছে।'

পরে আদালত কিরণের তিন দিনের রিমান্ডের আদেশ দেন এবং আতিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আতিক এবং কিরণের মামলার বিবরণী থেকে, আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন চার নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইসতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় গত ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করেন।

হোসেন হত্যা মামলার বিবরণী থেকে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিতে মারা যান ট্রাকচালক হোসেন। এ ঘটনায় তার মা রিনা বেগম ৩১ আগস্ট মামলা দায়ের করেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X