কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, নতুন ইঙ্গিত পলকের

আদালত প্রাঙ্গণে আসাদুজ্জামান নূর ও জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে আসাদুজ্জামান নূর ও জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেকমন্ত্রী আসাদুজ্জামান নূরকে। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে প্রিজনভ্যানে করে কারাগারে যাওয়ার সময় ‘ভি’ চিহ্ন দিয়ে নতুন ইঙ্গিত দিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (২২ সেপ্টেম্বর) তাদের ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হয়। এরপর দুদকের মামলায় আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এরপর আসাদুজ্জামান নূরের পক্ষে তার আইনজীবী কাওছার আহমেদ জামিন চেয়ে আবেদন করেন। আদালত এবিষয়ে শুনানির জ্য আগামী ১২ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন বলে জানান প্রসিকিউশন বিভাগের উপসহকারী পরিচালক ফয়েজ উদ্দিন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তারের অভিযানের মধ্যে সাবেক সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূরকে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের মামলায় তাকে আসামি করা হয়েছে। এর পাশাপাশি গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার ‘অবৈধ সম্পদ অর্জন’ এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে নূরের বিরুদ্ধে মামলা করে দুদক।

এদিকে আজ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন দুদক প্রতিবেদক দাখিল করতে পারেনি। এজন্য একই আদালত আগামী ২৭ নভেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ঠিক করেছেন। এরপর পৌনে দুইটার দিকে কারাগারে নিতে পলককে প্রিজনভ্যানে তোলা হয়। এ সময় পিছমোড়া দিয়ে হাতকড়া, মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। এসময় আইনজীবীর সাথে কথা বলেন পলক। পাশে একজন পলককে বলেন, ‘ভাই, আমার বাড়ি নাটোর।’ পলক তাকে সালাম দিয়ে বলেন, ‘ভাল থাকবেন।’ প্রিজনভ্যানে তোলার পর তার হাতকড়া, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট খুলে ফেলা হয়। তখন প্রিজনভ্যানের রড ধরে দাঁড়িয়ে থাকা পলক ‘ভি’ চিহ্ন দেখান। এরপর প্রিজনভ্যানটি আদালতপ্রাঙ্গণ ছেড়ে যায়।

গত বছরের ১২ ডিসেম্বর জুনায়েদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মামলার তথ্য অনুযায়ী, জুনায়য়েদ আহমেদ পলকের ২৪টি ব্যাংক হিসাবে ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা হয়। এর মধ্যে ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা তুলে নেওয়া হয়। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই টাকা লেনদেন হয়েছে।

গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত ৬ ফেব্রুয়ারি তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X