কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্ত অরক্ষিত, জাতীয় নিরাপত্তা হুমকিতে : জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। ছবি : সংগৃহীত
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। ছবি : সংগৃহীত

একদিকে মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের মধ্যে প্রাণ বাঁচাতে দেশটির সীমান্তরক্ষী বাহিনী- বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অন্যদিকে মিয়ানমারের মর্টার শেলের আঘাতে দুজন নিহত হওয়ার ঘটনা রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে দুই দেশ বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

মিয়ানমারের মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুজন নিহত হওয়ায় তীব্র নিন্দা ও অতি দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা।

বিবৃতিতে জেএসডির শীর্ষ নেতৃদ্বয় বলেন, গত কয়েক বছর ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকার ক্রমাগত কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান অবস্থায়ও সরকারের কার্যকর পদক্ষেপের অভাব পরিলক্ষিত হচ্ছে।

বলা হয়, সীমান্ত অরক্ষিত রেখে অতীতের ন্যায় সরকারের অন্তঃসারশূন্য বক্তব্য রাষ্ট্রকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। সুতরাং সরকারকে সীমান্ত সুরক্ষিত ও বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যথাযথ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X