কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মাথার দাম ছিল কোটি টাকা, সেই কমান্ডারকে হত্যা

দিল্লি পুলিশ। ছবি : সংগৃহীত
দিল্লি পুলিশ। ছবি : সংগৃহীত

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে এক বিচ্ছিন্নতাবাদী নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার কন্ধমাল ও গঞ্জাম জেলার সীমান্তবর্তী রামপা বনাঞ্চলে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) যৌথ অভিযানে তাকে হত্যা করা হয়।

নিহত ওই নেতার নাম গণেশ উয়ে। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ওড়িশায় মাওবাদী সংগঠনের প্রধান সমন্বয়কারী ছিলেন। তার মাথার মূল্যা নির্ধারণ করা হয়েছিল এক কোটি ১০ লাখ রুপি। নিরাপত্তা কর্মকর্তারা এই অভিযানে রাজ্যে মাওবাদী আন্দোলনের জন্য ‘মেরুদণ্ড-ভাঙা আঘাত’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে পাঁচজন মাওবাদী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন নারী ক্যাডার রয়েছেন।

বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে রাম্ভা বন রেঞ্জে একটি সশস্ত্র মাওবাদী দলের মুখোমুখি হয় নিরাপত্তা বাহিনী। মাওবাদীরা প্রথমে গুলি চালালে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। দুপুর নাগাদ ঘটনাস্থল থেকে ছয়জন মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়, যার মধ্যে গণেশ উয়েকেও শনাক্ত করা হয়।

সংঘর্ষস্থল থেকে দুটি ইনসাস রাইফেল ও একটি ভিন্নধর্মী রাইফেলসহ উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা নিহত দলের উচ্চপর্যায়ের অবস্থান নির্দেশ করে।

গণেশ উয়েকে কে ছিলেন

পাক্কা হনুমন্তু, রাজেশ তিওয়ারি ও রূপা—এই নামগুলোতেও পরিচিত গণেশ উয়েকে তেলেঙ্গানার নালগোন্ডা জেলার বাসিন্দা ছিলেন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটিতে (ডিকেএসজেডসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তথাকথিত ‘রেড করিডর’-এ কেন্দ্রীয় নেতৃত্ব ও স্থানীয় ইউনিটগুলোর মধ্যে প্রধান যোগাযোগসূত্র ছিলেন। পূর্বঘাট পর্বতমালায় মাওবাদী বিস্তারের মূল পরিকল্পনাকারী হিসেবেও তাকে চিহ্নিত করা হয়।

বর্তমানে সিপিআইর (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির হাতে গোনা যে কয়েকজন সদস্য ছিলেন, উয়েকে তাদের অন্যতম। বৃহস্পতিবার নিহত অন্য তিন মাওবাদীর পরিচয় যাচাই করা হচ্ছে।

এই অভিযানটি ২৩ ডিসেম্বর মালকানগিরিতে ২২ জন মাওবাদীর গণআত্মসমর্পণের ঘটনার পরপরই হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ওড়িশার পুলিশ মহাপরিচালক ওয়াই বি খুরানিয়া বলেছেন, সাম্প্রতিক এই সাফল্যগুলো রাজ্যকে ‘নকশালমুক্ত’ হওয়ার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। সরকারের লক্ষ্য ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করা।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ১ দশমিক ১ কোটি টাকার মাথাপিছু পুরস্কারপ্রাপ্ত নেতাকে নিষ্ক্রিয় করা এই অঞ্চলে মাওবাদী সংগঠনের কাঠামো ভেঙে দিয়েছে। এটি নিরাপত্তা বাহিনীর জন্য ঐতিহাসিক সাফল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X