কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫১ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি প্রবাসীদের সঠিক সময়ে পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি

সৌদি প্রবাসীদের সঠিক সময়ে পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবে সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম পরিদর্শন করে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সেখানে অবস্থানরত প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশির স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও তৎপর হওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সৌদিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স শোতে অংশ নিতে মন্ত্রী সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে বর্তমানে সেখানে অবস্থান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত ৪ ফেব্রুয়ারি ওই শো শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি তা শেষ হবে। তিনি সেখানে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শন শেষে মন্ত্রী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসও পরিদর্শন করেন। জেদ্দা কনস্যুলেট অফিস পরিদর্শনকালে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু জানিয়েছেন, সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র উমরা পালন করবেন এবং মদিনায় হযরত মোহাম্মদ (স.) এর পবিত্র রওজা মুবারক জিয়ারত করে ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X