কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বাংলাদেশি হাফেজের বিশ্বজয়

আলজেরিয়ায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ বশির আহমদ। ছবি : সংগৃহীত
আলজেরিয়ায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ বশির আহমদ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশি হাফেজের বিশ্বজয়। চলতি সপ্তাহে আলজেরিয়ায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ বশির আহমদ।

বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় সময় বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরি।

জানা গেছে, হাফেজ বশির হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে। বশির আহমদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরি পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।

এর আগে, ২০২১ সালের পিএইচপি কুরআনের আলোর দেশ সেরা হন ১৩ বছরের হাফেজ বশির আহমদ। আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানে আরেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তিনি।

বিজয়ী হাফেজ বশির আহমদ বলেন, আমি মাত্র ৫ মাসে হাফেজ হয়েছি। পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছি। এখন আলজেরিয়ায় তৃতীয় হয়েছি। এই ধারা অব্যাহত রেখে ইরানেও যাতে প্রথম হতে পারি সবার কাছে সেই দোয়া চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X