স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আলজেরিয়ায় স্টেডিয়ামে শিরোপা উৎসবে প্রাণ গেল ৩ সমর্থকের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের ৫ জুলাই স্টেডিয়ামে এক হৃদয়বিদারক ঘটনার মধ্য দিয়ে শেষ হলো দেশটির ক্লাব এমসি আলজেরের লিগ জয় উৎসব। ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই গ্যালারির উপর থেকে নিচে পড়ে অন্তত তিন জন সমর্থকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকেই।

স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নিরাপত্তা বেষ্টনী ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ম্যাচ শেষে বিপুল সংখ্যক দর্শক আনন্দে এগিয়ে গেলে হঠাৎ করে উপরের স্তরের একটি অংশ ভেঙে পড়ে নিচের গ্যালারিতে। এতে অনেকেই নিচে পড়ে যান।

এই ঘটনায় মোট ৭০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের রাজধানীর তিনটি হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

দুর্ঘটনার পর এমসি আলজের দলের খেলোয়াড় ও কর্মকর্তারা আহতদের পাশে দাঁড়াতে হাসপাতালে ছুটে যান এবং রক্তদান করেন। খেলোয়াড়দের এমন মানবিক পদক্ষেপে প্রশংসা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ও সাধারণ জনগণ।

গেলো মৌসুমের মতো এবারও লিগ চ্যাম্পিয়ন হয়েছে এমসি আলজের। তবে এনসি মাগরার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের মাধ্যমে লিগ নিশ্চিত করলেও এই মৃত্যুর ঘটনায় ট্রফি হস্তান্তরের আনুষ্ঠানিকতা আপাতত স্থগিত রাখা হয়েছে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেব্বুন গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ম্যাচ চলাকালীন গোটা স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। সমর্থকদের ছোঁয়া সবুজ ধোঁয়া আর পতাকায় মুখর ছিল আকাশ। কিন্তু ম্যাচ শেষে সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় করুণ ট্র্যাজেডিতে।

স্টেডিয়াম নিরাপত্তা এবং জনসমাগম নিয়ন্ত্রণে এ ঘটনা প্রশাসনের জন্য বড় এক সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X