কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২২ এএম
অনলাইন সংস্করণ

বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন কালবেলার শাহ আলম খানসহ ৮ সাংবাদিক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪’ তুলে দেন জুরি বোর্ডের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। ছবি : সংগৃহীত
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪’ তুলে দেন জুরি বোর্ডের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। ছবি : সংগৃহীত

দেশের জুয়েলারি শিল্পের বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি শাহ আলম খানসহ ৮ জন সাংবাদিক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে বিজয়ীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন জুরি বোর্ডের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আমরা রিপোর্টের মান বিষয়বস্তু খেয়াল রেখে বাছাই করেছি। স্বর্ণ কেবল গয়না নয়। একজন নারী যখন একটি গয়না কেনেন তার ভাবনায় থাকে, এটি বিপদে কাজে আসবে।

সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডের পর আমার কাছে মনে হয় বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড সাংবাদিকদের জন্য বড় আয়োজন। এই অ্যাওয়ার্ড সাংবাদিকদের আরও উৎসাহিত করবে দেশের স্বর্ণ শিল্প নিয়ে জানতে, ভাবতে ও কাজ করতে।

বাজুস মিডিয়া অ্যাওয়ার্ডের তিন ক্যাটাগরিতে মোট নয় সাংবাদিক পুরস্কার পেয়েছেন।

পত্রিকা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন দৈনিক জনকণ্ঠের বাণিজ্য সম্পাদক রহিম শেখ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন বিজনেস পোস্টের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেছেন কালবেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বাণিজ্য সম্পাদক শাহ আলম খান।

অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন একুশে পত্রিকা ডটকমের প্রধান প্রতিবেদক শরীফুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার এফ এম আব্দুর রহমান। তৃতীয় হয়েছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মো. আবু সাইদ।

টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন চ্যানেল টোয়েন্টিফোর এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহরিয়ার আরিফ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার ফখরুল আহমেদ বাবু। তৃতীয় স্থান অর্জন করেছেন গাজী টিভির রিপোর্টার তৌহিদুর রহমান।

বিজয়ীরা প্রত্যেকেই ক্রেস্ট ও এক লাখ টাকা সমমূল্যের স্বর্ণ পুরস্কার পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X