কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বড় রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অশুদ্ধ হয় না : সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল। পুরোনো ছবি
সিইসি কাজী হাবিবুল আউয়াল। পুরোনো ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বড় বড় রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অশুদ্ধ বা অবৈধ হয় না। তবে, নির্বাচনের সার্বজনীনতা ও গ্রহণযোগ্যতা খর্ব হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ও ডেমোক্র্যাসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দলগুলো অংশগ্রহণ করলে ভোটার উপস্থিতি আরও বেশি হতো। বড় বড় দল অংশ না নিলে নির্বাচন অশুদ্ধ বা অবৈধ হবে না। কিন্তু নির্বাচনের সার্বজনীনতা ও গ্রহণযোগ্যতা খর্ব হয়। তবে নির্বাচন স্বচ্ছ করতে আরও বেশি অংশগ্রহণমূলক ও ভোটার উপস্থিতি বাড়াতে হবে।

উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, নিঃসন্দেহে ভোটার উপস্থিতি ভালো হবে। এখানে প্রার্থীদের সঙ্গে ভোটারদের যোগাযোগ বেশি থাকে। সম্পর্কের বিষয় থাকে। এই নির্বাচনে মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। তৃণমূল শক্তিশালী না হলে জাতীয় পর্যায়েও শক্তিশালী হবে না। নির্বাচন ভালো নাকি খারাপ হয়েছে, তা জনগণ ঠিক করবে বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, গণমাধ্যমের ভূমিকা শক্তিশালী হলে রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত হয়। গণমাধ্যমের স্বাধীনতা আদায় করতে নিতে হয়। এটা কেউ এগিয়ে দেবে না। গঠনমূলক সমালোচনা করলে আমার দিক থেকে কোনো সমস্যা নেই। বরং সমালোচনা সমৃদ্ধ করে। তবে খেয়াল রাখতে হবে কোনো ভুল সংবাদ যাতে পরিবেশন করা না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১০

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১১

শেখ সাঈদ আরসালানের কবিতা

১২

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৩

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৫

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৬

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৭

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৮

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১৯

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

২০
X