কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আড়ম্বরের সঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপিত

সরস্বতী পূজা ও বসন্ত উৎসব ২০২৪ উদযাপিত হয়েছে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরার নিজস্ব ক্যাম্পাসে। ছবি : সংগৃহীত
সরস্বতী পূজা ও বসন্ত উৎসব ২০২৪ উদযাপিত হয়েছে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরার নিজস্ব ক্যাম্পাসে। ছবি : সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উৎসাহ, উদ্দীপনায় সরস্বতী পূজা ও বসন্ত উৎসব ২০২৪ উদযাপিত হয়েছে। বুধাবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালিয়ের বসুন্ধরার নিজস্ব ক্যাম্পাসে সকাল থেকেই শুরু হয় আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন। সুর ও বিদ্যার দেবীর চরণে পুষ্পার্ঘ্য দিয়ে পূজার সূচনা হয়। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূজা অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মৃন্ময় চক্রবর্ত্তী।

এ ছাড়াও ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শীমা আহমেদ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের পরিচালক ড. সাঈদ উজ জামান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক দীপক কুমার মিত্র। সবশেষে সন্ধ্যা আরতির মধ্য দিয়ে পূজার আয়োজনের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ফুড অ্যান্ড বেভারেজ পার্টনার হিসেবে ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যান্ড ম্যানেজার সৌরভ অধিকারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X