কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীতে শীত শেষ হলেও রয়ে গেছে আমেজ। এখনো দেশের বিভিন্ন স্থানে রাত হলে অনুভূত হয় শীতের। দেশের সর্বনিম্ন তাপমাত্রার পারদ এখন ১০ ডিগ্রির উপরে উঠে গেছে। তবে আগামী তিন দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলে ঝরতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে রাজধানীতে সর্বনিম্ন ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ৮ মিলিমিটার ছাড়াও রাজশাহীতে ২, ঈশ্বরদী ও কুমারখালীতে ১ মিলিমিটার এবং বগুড়ায় সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ৭২ ঘণ্টার (তিন দিন) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এরমধ্যে শুক্রবার নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই অবস্থায় শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার ও রোববার (১৭-১৮ ফেব্রুয়ারি) দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এরমধ্যে শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর পরদিন রোববার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামী পাঁচদিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X