কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

আসামের শিলচরে চালু হচ্ছে বাংলাদেশি ভিসা কেন্দ্র

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

ফেব্রুয়ারি মাসেই ভারতের আসাম রাজ্যের শিলচরে চালু হতে যাচ্ছে বাংলাদেশ ভিসা প্রসেসিং সেন্টার। বেসরকারি সংস্থা 'ডিউ ডিজিটাল' এই উদ্যোগ নিয়েছে।

আসামের বরাক উপত্যকার তিনটি জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়েই শিলচরে এই বাংলাদেশ ভিসা কেন্দ্র চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন।

আসামের বরাক উপত্যকার অন্তর্গত কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার মানুষদের কাছে বাংলাদেশি ভিসার চাহিদার গুরুত্বের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, মূলত এই দিকটি চিন্তাভাবনা করেই কাছার জেলার সদর শহর শিলচরে একটি বাংলাদেশি ভিসা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাছাড় জেলার কাটিগোড়ায় সুরমা নদীর তীরে পাঁচশ বিঘা জমিতে প্রস্তাবিত সীমান্ত হাট স্থাপনের প্রস্তাব বিষয়ে রুহুল আমিন বলেছেন, আসামের কাটিগোড়ার হরিনগর-২ অংশে বর্ডার হাট শুরু করার যে প্রস্তাব ছিল, সেটি বিবেচনাধীন রয়েছে। অদূর ভবিষ্যতে সেটি শুরু করা যাবে বলে আশা করছি।

তিনি বলেছেন, বাংলাদেশ সরকার দুই দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে সদিচ্ছা ও সমন্বয় স্থাপনের জন্য এ ধরনের দুটি সীমান্ত হাট খোলার কথা ভাবছে। কারণ আমাদের সরকার সবসময় ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়ে থাকে।

জানা গেছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওই ভিসা কেন্দ্র চালু হয়ে যাবে। তবে এতে সবচেয়ে সুবিধা হবে আসামবাসীর। এখানকার মানুষদের কাছে বাংলাদেশি ভিসার চাহিদাকে গুরুত্ব দিয়েই শিলচরে ভিসা কেন্দ্র স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X