কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘানায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ 

বাংলাদেশ ও ঘানার পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ঘানার পতাকা। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ ঘানাতে নিজেদের পণ্যের রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকর বচওয়ের বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের মহাপ‌রিচালক এ এফ এম জাহিদ-উল ইসলাম।

তিনি বলেন, ঘানায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস এবং পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি করতে চায়। যেটি নিয়ে দুপক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ঘানা প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী শার্লি। এ সময় তিনি জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ও জাদুঘর ঘুরে দেখেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শার্লি।

ঘানার পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার তিন দিনের সফরে ঢাকায় এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X