কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ক্রান্তিলগ্নে পাশে ছিলেন প্রণব মুখার্জি : পররাষ্ট্রমন্ত্রী 

অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

বাংলাদেশের ক্রান্তিলগ্নে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এবং দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ প্রণব মুখার্জি পাশে ছিলেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট সাংবাদিক গৌতম লাহিড়ী প্রণীত ‘প্রণব মুখার্জী : রাজনীতির ভেতর বাহির : প্রেক্ষিত বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অভ্যুদয় থেকে সমস্ত ক্রান্তিলগ্নে প্রণব মুখার্জির ভূমিকা ছিল। বইটি পড়লে সবাই তা জানতে পারবে। ১-১১ এর সময় যখন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাচ্ছিল তখন শেখ হাসিনার পাশে ছিলেন তিনি। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা রয়েছে।

রাজনীতি সম্পর্কে যারা আগ্রহী তাদের বিশেষভাবে বইটি পড়ার আহ্বান জানান হাছান মাহমুদ।

এ সময় গৌতম লাহিড়ীর বইটি ছাড়াও অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহ সিকাদারের ‘বঙ্গবন্ধুর প্রত্যাশিত উন্নত শিরের বাঙালি জাতি চাই’ বইটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মাসহ বিশিষ্টজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বইমেলা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১০

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১১

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১২

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৩

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৪

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৫

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৭

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

নামাজরত মুসল্লির মৃত্যু

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০
X