কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১১:৫৮ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে চীন, রাশিয়া ও ইরানকে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দ্প্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দ্প্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে রাশিয়া, চীন ও ইরানের সমালোচনার জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, যুক্তরাষ্ট্র সত্যিকার গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদের দাবির প্রতি কেউ কেন আপত্তি করবে, সে প্রশ্নও করে দেশটি।

গতকাল সোমবার (১০ জুলাই) এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দ্প্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।

মিলার বলেন, আমি বুঝতে পারছি না, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের দাবির প্রতি কেউ কেন আপত্তি জানাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বারংবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তার নিজের অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমরা ৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের অংশীদার। আমরা একটি রাজনৈতিক দলকে অন্য দলের ওপর গুরুত্ব দিই না। আমরা প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করি।

তিনি বলেন, এর আগেও আরেক প্রশ্নের জবাবে আমি বলেছি; অন্য কোনো দেশ যখন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তখন সেটাকে আমরা হস্তক্ষেপ বলে মনে করি না। বরং এমন সমালোচনাকে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার সহায়ক হিসেবে মনে করি। জানি না, অন্য দেশগুলো কেন এ বিষয়ে আপত্তি জানাবে!

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ঢাকা সফর করছে। এ সফর প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে মিলার বলেন, আন্ডার সেক্রেটারি জেয়া বাংলাদেশ সফরকালে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি মানবাধিকার, রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রম, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচার প্রতিরোধ নিয়ে কথা বলবেন। এ ছাড়া, তিনি মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতা, মানবাধিকার, শ্রম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, আইনের শাসন এবং গণতন্ত্র নিয়ে সুশীল সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X