কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইউনাইটেড হাসপাতাল বন্ধ ও জড়িত চিকিৎসকদের ফাঁসি চাই : আয়ানের বাবা

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিশু আয়ানের বাবা শামীম আহমেদ। ছবি : কালবেলা
ইউনাইটেড হাসপাতাল বন্ধ ও জড়িত চিকিৎসকদের ফাঁসি চাই : আয়ানের বাবা

রাজধানীর বাড্ডা থানার সাঁতারকুল এলাকায় ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সুন্নাতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসকদের ফাঁসি দাবি ও হাসপাতাল বন্ধের দাবি জানিয়েছেন বাবা শামীম আহমেদ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে লিখিত অভিযোগ জমা দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শামীম আহমেদ বলেন, ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা করায় আমাকে হত্যার ভয় দেখানো হচ্ছে। এ ঘটনায় আমি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি। এই ঘটনায় জড়িতদের কেউ ধরতে পারতেছে না। অথচ রামপুরার জে এস হাসপাতালে যে শিশু মৃত্যুর ঘটনা ঘটল সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ আমার এ ঘটনার দুই মাস হলেও কেউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

ভুক্তভোগী এই বাবা আরও বলেন, আমি একটাই কথা বলতে চাই। আজকে যদি আয়ান হত্যার সঠিক বিচার হতো তাহলে হয় তো বা রামপুরায় আবার শিশুর খতনা করাতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটত না। চিকিৎসকরা চাপে থাকত। কিছু কিছু ডাক্তার নামে কসাই যারা টাকার জন্য এই ধরনের ফুটফুটে শিশু হত্যা করছে। আমার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হবে না। কিন্তু আমি চাই দেশের মানুষ সচেতন হোক, পাশাপাশি অভিভাবকরা সচেতন হোক।

মামলার বিষয়ে তিনি বলেন, আমার মামলার কোনো অগ্রগতি নেই। জড়িতদের কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। ফলে আমরা ডিবির স্মরণাপন্ন হলাম। ডিবি থেকে বলা হয়েছে, তারা আমার অভিযোগ আমলে নিবে।

আয়ানের বাবার আবেদন ও খতনা করাতে দুই শিশুর মৃত্যুর বিষয়ে গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেছেন, আমরা বিষয়টি জেনেছি। ঘটনা থানাগুলোতে মামলা হয়েছে। ডিবি পুলিশ ছাঁয়া তদন্ত করছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আগে এলাকায় কোনো ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াই সুন্নতে খতনা করানো হতো। কিন্তু এখন কথিত কিছু অবৈধ ভুয়া ক্লিনিকগুলোতে ছোট ছোট শিশুদের খতনার নামে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করা হচ্ছে। কিন্তু পরে আর জ্ঞান ফিরছে না। এমন কী এসব ক্লিনিকে অ্যানেস্থেসিয়া দেওয়ার অনুমোদনও নেই। আমাদের টিম কাজ করছে। যারা এই ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। বাবা-মায়ের কোল থেকে শিশু হারিয়ে যাবে এটা কোনোভাবেই মানা যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X