আকরাম হোসেন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সুন্নতে খতনা করাতে গিয়ে আবারও শিশুর মৃত্যু

রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিন আয়হামের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিন আয়হামের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর রেশ না কাটতেই আহনাফ তাহমিন আয়হাম (১০) নামে আবারও এক শিশুর মৃত্যু হয়েছে অন্য একটি হাসপাতালে। পরিবারের অভিযোগ, অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি শিশু আয়হামের।

গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা ফখরুল কালবেলাকে জানান, আনুমানিক রাত ৯টায় মালিবাগের জেএস হাসপাতালে দশ বছর বয়সী ছেলে আহনাফ তাহমিনকে সুন্নতে খতনা করতে নিয়ে আসেন। আসার পরই হাসপাতাল পরিচালক ডা. এস এম মুক্তাদিরদের নেতৃত্বে তাহমিনকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় হাসপাতালে দায়িত্বরত ডা. মাহাবুব এবং ডা. ইশতিয়াক আজাদ। কিন্তু ঘণ্টাখানেক পরই ছেলের নিথর মরদেহ দেখতে পান।

স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া না দিয়ে মাত্রাতিরিক্ত জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়াতেই শিশুটির মারা গেছে।

এসব বিষয় নিয়ে কালবেলার প্রতিবেদক হাসপাতালে গেলে হাসপাতালটি তালাবদ্ধ পায়। মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ কল রিসিভ করেনি।

উল্লেখ, গত ৮ জানুয়ারি রাজধানীর সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। টানা সাত দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X