কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসক-রোগীদের সুরক্ষার সব দায়িত্ব আমার : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়ামে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়ামে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি দেখার এবং রোগীদের সুরক্ষা দেওয়ার সব দায়িত্ব আমার।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়ামে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা আয়োজিত ইকুইপমেন্ট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার প্রধান দায়িত্ব আমার। পাশাপাশি রোগীদের সুরক্ষা দেওয়ার দায়িত্বও আমার। আমি বলব, ঢাকা মেডিকেলের চিকিৎসকরা যে পরিমাণ পরিশ্রম করে তাদেরকে আমি মনে করি নোবেল পুরস্কার দেওয়া উচিত।

মন্ত্রী বলেন, আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে দেশের বাইরে থেকে চিকিৎসা সেবা নিতে রোগী আসতে শুরু করেছে। ভুটান থেকে আমাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে একজন রোগী চিকিৎসা নিয়েছেন।

ওষুধের দাম বৃদ্ধির বিষয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা তাদের সঙ্গে বসেছিলাম কীভাবে ওষুধের দাম কমানো যায় সে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।

পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকার পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পোর্টেবল আলট্রাসনোগ্রাফি মেশিন, অক্সিজেন মেশিন এবং বিভিন্ন ইকুইপমেন্ট হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১০

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৫

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৬

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৭

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৮

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৯

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

২০
X