কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘শঙ্কামুক্ত নয়’, হাসপাতালেই থাকবেন পাঁচজন : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

বেইলি রোডে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে পাঁচজন এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

তিনি বলেন, তাদের শ্বাসনালী পুড়ে গেছে। যার জন্য আমরা তাদের রেখে দিয়েছি। তাদের আরও কয়েকদিন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২ মার্চ) বেলা ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখার পর স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সামন্ত লাল সেন বলেন, বার্ন ইনস্টিটিউটে সকাল পর্যন্ত ১১ জন আহত রোগী ছিলেন। তাদের মধ্যে ৫ জন হাসপাতালেই থাকবেন। কারণ তারা এখনো কেউ শঙ্কামুক্ত নন। আর বাকি ৬ জনকে আমরা ছেড়ে দেব। তারা মোটামুটি ভালো আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে বলেছেন, এ অগ্নিকাণ্ডে আহত সকল রোগীর সব খরচ সরকার বহন করবে।

বেইলি রোডের আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৩ জ‌নের মর‌দেহ হস্তান্তর করা হ‌য়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X