কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১০:১৭ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

অগ্নিকাণ্ড রোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত মন্ত্রণালয়কে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (২ মার্চ) সকালে রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনার থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

বেইলি রোডে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। অগ্নিকাণ্ড রোধে রাজউক এবং গণপূর্ত মন্ত্রণালয়কে আরও বেশি সতর্ক অবস্থান নিতে হবে।

চলমান অভিযান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিয়মের বিরুদ্ধে হাসপাতাল বন্ধ নয়, তবে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া ইচ্ছা করলেই অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না।

তিনি আরও বলেন, চিকিৎসকরা ভালো থাকলে সেবার মান বাড়বে, সেবা নিশ্চিত হবে। তাই চিকিৎসকদের জায়গা দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X