কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

৬০০ টাকায় মিলবে গরুর মাংস

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান জানিয়েছেন, পবিত্র রমজান উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে ঢাকায় ভ্রাম্যমাণ ট্রাকে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ ট্রাকে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা, ড্রেসিং করা ব্রয়লার মুরগি ২৮০ টাকা এবং প্রতিটি ডিম ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হবে।

সোমবার (৪ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে খাদ্য ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রশাসকদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব জানান তিনি।

তিনি বলেন, রমজান মাসে আমরা কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করব। এ ভ্রাম্যমাণ পণ্য বিক্রি কার্যক্রম রমজানে বাজার নিয়ন্ত্রণে সহায়তা করবে।

তিনি আরও বলেন, প্রথমে ঢাকা শহরের ৩০টি স্পটে পণ্যগুলো বিক্রি করা হবে। এটা হলো আমাদের একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আগামী ১০ মার্চ সেটা উদ্বোধন করা হবে। এটি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

ঢাকার বাইরে এ ধরনের কোনো পরিকল্পনা আছে কি না এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকার ৩০ জায়গায় এটা করা হবে। পর্যায়ক্রমে সামর্থ্য অনুসারে এ ব্যাপারগুলো আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X