কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গরুর মাংসের বিকল্প এই ভাত

দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা একটি নতুন হাইব্রিড খাদ্য উদ্ভাবন করেছেন। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা একটি নতুন হাইব্রিড খাদ্য উদ্ভাবন করেছেন। ছবি : সংগৃহীত

সারা বিশ্বে ক্রমেই বাড়ছে জনসংখ্যা। তবে, জমি বাড়ছে না। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ফলে ফসল উৎপাদন কমছে। তাই বিশ্বের এই ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যচাহিদা মেটাতে বিভিন্ন বিকল্পের কথা ভাবছেন বিজ্ঞানীরা। সেই প্রচেষ্টার অংশ হিসেবে এবার গরুর মাংস এবং ধানের সমন্বয়ে নতুন এক ধরনের হাইব্রিড খাদ্য উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা। যা হতে পারে গরুর মাংসের বিকল্প। খবর সিএনএনের।

সম্প্রতি এই গবেষণাটি প্রকাশিত হয়েছে ম্যাটার নামের বিজ্ঞান সাময়িকীতে। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ইয়নসি বিশ্ববিদ্যালয়ের বায়োমোলিকুলার ইঞ্জিনিয়ার সোহেয়ন পার্ক। গবেষণাগারে উদ্ভাবিত খাবারটি দেখতে মাংসের কিমা ও ভাতের এক অদ্ভুত সংমিশ্রণের মতো। তবে খাবারটি পুষ্টিসমৃদ্ধ ধান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই খাবার দেখতে গোলাপি রঙের। গবেষকরা বলেছেন, এই চাল সস্তা, নিরাপদ, আরও টেকসই পরিবেশসম্মত মাংসের বিকল্প হতে পারে। জলবায়ু সংকটের মধ্যে মানুষ যেভাবে খাচ্ছে, তাতে একটা বদল আনতে পারে এই চাল।

বিজ্ঞানী পার্ক বলেন, কোষ-কালচারড প্রোটিন চাল থেকে মানুষের প্রয়োজনীয় সব পুষ্টি চাহিদা মেটানোর কথা ভাবার সময় এসেছে। ভাতে এমনিতেই উচ্চমাত্রায় পুষ্টি উপাদান রয়েছে। তবে প্রাণিসম্পদ থেকে কোষ যুক্ত করে এই পুষ্টি উপাদানকে আরও বাড়িয়ে তোলা যায়। এই খাদ্য তৈরি একটু শ্রমসাধ্য ব্যাপার। তবে, এই খাদ্য একদিন খাবারের ওপর চাপ কমাতে পারে।

গবেষকরা ভাতকে বেছে নেওয়ার কারণ হলো- এটি মানুষের প্রধান একটি খাদ্য। এতে ৮০ শতাংশ শ্বেতসার, ২০ শতাংশ প্রোটিনসহ অন্যান্য পুষ্টি উপাদান আছে।

গত কয়েক বছর ধরে মাংসের বিকল্প এবং নতুন খাদ্য উদ্ভাবনে বিশ্বব্যাপী কাজ করা হচ্ছে। যদিও ইতোমধ্যে ল্যাবে কৃত্রিম মাংস উৎপাদন করা হয়েছে। যার লক্ষ্য গ্রিনহাউস গ্যাস কমানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১০

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১১

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১২

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৩

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৪

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৫

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৬

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৭

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৮

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X