চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে গরুর মাংস নিয়ে সংঘর্ষের জেরে তিনজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে গরুর মাংস নিয়ে সংঘর্ষের জেরে তিনজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে গরুর মাংস কিনতে গিয়ে তাতে হাড় বেশি দেওয়ায় ক্রেতা-বিক্রেতার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০৩ অক্টোবর) রাতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি বাহার মিয়া।

ক্রেতা এমদাদ প্রধানীয়া বলেন, বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত ৮টায় তিনি স্ত্রীসহ স্বজনদের নিয়ে বিপনীবাগ বাজারে সোহেল নামের এক কসাইয়ের দোকান থেকে চার কেজি গরুর মাংস কিনতে যান। প্রতি কেজির দাম নেওয়া হয় ৬৫০ টাকা। কিন্তু সোহেল মাংসের সঙ্গে গোপনে প্রায় দুই কেজি চর্বি ও হাড় মিশিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে আমি প্রতিবাদ করলে সোহেল আমাকে ধাক্কা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ বিষয়টি আমার ছেলে শাহজালাল জুয়েলকে দেখে এগিয়ে এলে সাগর বকাউল নামে আরেকজন তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে।

হামলায় আহত আহাদ বলেন, আমি ওনাদেরকে চাপাতির কোপ থেকে বাঁচতে গিয়ে হাত ও মুখে কিলঘুষি খেয়ে গুরুতর জখম হই। ওই সময় রাহিম হোসেন নামে আরও একজনকে এ ঘটনায় ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। শুধু তাই নয় নারীদের উপরও হামলা চালানো হয় এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এমদাদের ছেলে জুয়েল বলেন, হামলার সময় আমাদের পরিবারের এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। যার মূল্য প্রায় এক লাখ ৩০ হাজার টাকা। পরে বাজারের উপস্থিত লোকজন আমাদের চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আমাদেরকে স্থানীয় জনতা চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিকে ঘটনায় দায় স্বীকার করে আটককৃত সোহেলসহ অন্যরা বলেন, মাংসে কিছু হাড় থাকায় ওই ক্রেতা ক্ষুব্ধ হয়ে ঝগড়ায় জড়ান। তবে আমাদের কেউ তাদের পরিবারের নারীদের টাকা বা স্বর্ণ নেয়নি। এমনকি শারীরিকভাবে আঘাতও করেনি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর দ্রুত আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১০

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১১

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১২

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৩

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৪

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৫

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৬

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৭

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৮

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৯

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

২০
X