কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৫:৩৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লা-ময়মনসিংহ সিটি নির্বাচন

নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে : সিইসি

কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত
কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ২৩১টি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, কোনো অভিযোগ আমরা এখনও পাইনি। কেন্দ্রের বাইরে গোলাগুলি হয়েছে। তবে কেন্দ্রের ভেতরে ভোটে তা প্রভাবিত হয়নি।

শনিবার (৯ মার্চ) ভোটগ্রহণ শেষে বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২৩১টি নির্বাচনে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। কিছু কিছু জায়গায় দুচারটি অপ্রিতিকর ঘটনা ঘটেছে। ১৮টি অপ্রতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, কুমিল্লায় উল্লেখযোগ্য দুএকটি ঘটনা ঘটেছে। আমরা নির্বাচনটা ম্যানেজ করার জন্য নির্বাচন কমিশনারদের দায়িত্ব বণ্টন করে দিয়েছি।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, প্রত্যেক প্রার্থীই কম বেশি শক্তি প্রয়োগ করেছে। ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। যারা এই কাজটি করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলেছিলাম যাকে পাওয়া যায় তাকেই যেন গ্রেপ্তার করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। পরে কোনো অভিযোগ পাইনি। কুমিল্লায় বিকেল ৩টা পর্যন্ত ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর এ সময় বলেন, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ময়মনসিংহে ৪৯ শতাংশ ভোট পড়েছে। বিকেল ৪টার পরও ওখানে একটা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।

নির্বাচনে পরিবেশ কেমন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট চেয়েছিলাম। ভোটকেন্দ্রের বাইরে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়। সার্বিকভাবে আমরা বলতে পারি ভোট শান্তিপূর্ণ হয়েছে।

বরগুনার আমলতীতে ৬০ শতাংশের মতো, পটুয়াখালীতে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে জানান নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। শান্তিপূর্ণভাবে এখানে নির্বাচন হয়েছে। প্রত্যাশিত সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়েছে। কোথাও কোনোকিছু বন্ধ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X