শফিকুল ইসলাম, কুমিল্লা সিটি থেকে
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১১:২৯ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় একাধিক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

কুমিল্লার কাটাবিলে রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। ছবি : কালবেলা
কুমিল্লার কাটাবিলে রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। ছবি : কালবেলা

ধীরগতিতে চলছে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের ভোটগ্রহণ। বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি কম। তবে বাইরে মেয়র প্রার্থীদের সমর্থক ও অনুসারীদের জটলা দেখা গেছে। একইসঙ্গে কোনো কোনো কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের মারধর করে বের দেওয়ার অভিযোগ মিলেছে।

কুমিল্লা সিটির ১৮ নম্বর ওয়ার্ডের কাটাবিলে রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল নারী ভোটার কেন্দ্রের ৩ ও ৪ নম্বর বুথে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি একেবারেই কম। এই কেন্দ্রের ৩ নম্বর বুথে ভোটার সংখ্যা ৩৪৮ জন। কিন্তু সকাল ১১টা পর্যন্ত ভোটগ্রহণ হয় ৩০টি।

এই বুথের সহকারী প্রিসাইডিং অফিসার আফজালুল হক চৌধুরী বলেন, আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করেছি। কোনো সমস্যা হয়নি। ভোটার উপস্থিতি কম কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো আমাদের দায়িত্ব না। একই কেন্দ্রের ৪ নম্বর বুথে ভোটার সংখ্যা ৩৪৮ এবং বেলা ১১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ৩৯টি। আরও কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এ ধরনের চিত্র দেখা গেছে।

হাতী প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম অভিযোগ করে বলেছেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। অনেক কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। ২৬ নম্বর ওয়ার্ডে আমার ভোটারদের মারধর করা হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করেন তিনি।

এদিকে অপর ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তবে ভোটারদের আতঙ্কিত না হয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান কায়সার।

আজ শনিবার সকাল ৮টা থেকে কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর পর থেকে কোনো কোনো কেন্দ্রে ভোটারদের লাইন ধরে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। পাশাপাশি মেয়রপ্রার্থীর সমর্থকদের ব্যাজ পরা লোকদের কেন্দ্রের বাইরে জড়ো হতে দেখা গেছে। এ ছাড়াও জোরালো উপস্থিতি দেখে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

এ নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষ রয়েছে। ৯৬০টি ইভিএমের মাধ্যমে হচ্ছে ভোটগ্রহণ। এই উপনির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা লড়ছেন বাস প্রতীক নিয়ে। মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুর উর রহমান তানিম লড়ছেন হাতি প্রতীক নিয়ে। সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু লড়ছেন টেবিল ঘড়ি প্রতীকে। আরেক বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে লড়ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X