বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব ইশরাত

ইশরাত চৌধুরী। পুরোনো ছবি
ইশরাত চৌধুরী। পুরোনো ছবি

পদোন্নতি পেয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ইশরাত চৌধুরী। তাকে পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা।

এর আগে গত মঙ্গলবার (১১ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। গত ৫ জুলাই ‘চাকরিবিধি লঙ্ঘন করে সচিবের নির্বাচনী প্রচার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা।

ওই প্রতিবেদনে বলা হয়, সচিব খাজা মিয়া চাকরিবিধি লঙ্ঘন করে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি নড়াইলে গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আগামী নির্বাচনে তিনি নৌকার মনোনয়নে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ ছাড়াও তিনি স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে বিষোদ্গার করেন। চাকরিবিধি লঙ্ঘন করে সচিবের এমন প্রচারণা নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশের পর তা প্রশাসনের কর্তাব্যক্তিদের নজরে আসে। তারপরই সচিব খাজা মিয়াকে ওএসডি করা হয়েছে। আগামী বছরের ৪ জুলাই তার অবসরে যাওয়ার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X