কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটির আগে বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে আরএমজি সেক্টরসংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএম জি টিসিসি) ১৭তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। এ জন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোনো ইন্ডাস্ট্রির মালিক কবে দিতে পারবেন তা তো আমরা জানি না। আমরা ঈদের ছুটির আগে দিতে বলেছি।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এটা আমাদের কড়া নির্দেশনা।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, আগামী ঈদকে সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা এ সেক্টরে কোনো অঘটন ঘটবে বলে আমরা মনে করি না। তাদের সমস্যাগুলো ইতোমধ্যে সমাধান হয়ে গেছে।

নজরুল ইসলাম চৌধুরী বলেন, যে সমস্যাগুলোর সমাধান হয়নি সেসব সমাধানের বিষয় আমরা ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরও বলেন, সিদ্ধান্তগুলো আমরা তিন পক্ষ মিলে গ্রহণ করেছি। আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেছি। সভায় উচ্চস্বরে একটি কথাও হয়নি। আশা করি এ সিদ্ধান্তগুলোর আলোকে আগামী ঈদ শুভ এবং সুন্দর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১০

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১১

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১২

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৩

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৪

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৫

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৬

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৭

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৮

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

২০
X