কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৫:০৫ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যার মধ্যেই রাজধানীতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

রোববার সন্ধ্যার মধ্যেই রাজধানীতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। ছবি : সংগৃহীত
সন্ধ্যার মধ্যেই রাজধানীতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যেই রাজধানীতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাস্‌কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

রোববার (২৪ মার্চ) বিকেলে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত অতিক্রমের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকেল ৫টা থেকে রাত ১০টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত অতিক্রমের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সেইসঙ্গে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত অতিক্রমের প্রবল সম্ভাবনাও দেখা যাচ্ছে।

মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও পাবনা জেলার উপরে কালবৈশাখী ঝড় সৃষ্টি হওয়া শুরু হয়েছে। ইতোমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার উপরে তীব্র বজ্রপাতও শুরু হয়েছে। প্রত্যেকটি ঝড়ই উৎপত্তিস্থল থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

রোববার (২৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকাসহ দেশের ৭ বিভাগে দিনভর বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এমন প্রবণতা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X