কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও আইওএম মিশনপ্রধানের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও আইওএম মিশনপ্রধান। ছবি : কালবেলা
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও আইওএম মিশনপ্রধান। ছবি : কালবেলা

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মিশনপ্রধান আব্দুসাত্তর ইসোয়েভ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১ এপ্রিল) ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তারা পারস্পরিক স্বার্থের বিষয়ে মতবিনিময় করেন এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেন।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া উভয় দেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় দেশটির নেতৃত্বকে শুভেচ্ছা জানান।

দুই দেশের মধ্যে বাণিজ্যের উচ্চ সম্ভাবনার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে পাম অয়েল শোধনাগার এবং পণ্যের বাজার প্রতিষ্ঠায় ইন্দোনেশিয়ার বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, দেশে একশ ইকোনমিক জোন বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে।

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের স্বদেশে দ্রুত প্রত্যাবাসনের সুবিধার্থে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য ইন্দোনেশিয়া এবং আসিয়ানের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় আইওএম মিশনপ্রধান আব্দুসাত্তর ইসোয়েভ বাংলাদেশের সঙ্গে সংস্থার সম্পর্কের সূত্রপাত থেকে আজ অবধি কার্যক্রমের বৃত্তান্ত সংক্ষেপে তুলে ধরেন। মন্ত্রী এ সময় আইওএম'কে ধন্যবাদ জানান এবং বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে তাদের স্বদেশে দ্রুত প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে বর্ণনা করেন।

পাশাপাশি ক্লাইমেট মাইগ্র‍্যান্টস বা জলবায়ু পরিবর্তনের কারণে স্থানচ্যুতদের বিষয়ে আইওএমের দৃষ্টি আকর্ষণ করেন। আইওএম মিশনপ্রধান এ বিষয়গুলোতে তাদের জোর তৎপরতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১০

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১১

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১২

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৩

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৪

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৫

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৭

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

নামাজরত মুসল্লির মৃত্যু

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০
X